Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বিশ্বকাপ ঘিরে নতুন পরিকল্পনা করছে নিউইয়র্ক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৮, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

আগামী জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও নতুন উদ্যোগ। উচ্চমূল্যের টিকিট ও যাতায়াত খরচের চাপ কমাতে শহর কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে বিনামূল্যে ফ্যান জোন ও বড় পর্দায় খেলা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল এ পরিকল্পনার ঘোষণা দেন। তাদের মতে, অতিরিক্ত খরচের বাধা দূর করে যেন সব শ্রেণির মানুষ বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে পারে, সেটাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

পরিকল্পনার অংশ হিসেবে শহরের পাঁচটি ভিন্ন ভেন্যুতে বড় পর্দায় খেলা সম্প্রচার করা হবে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি করা হবে। ম্যানহাটনের রকফেলার সেন্টার, কুইন্সের বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার, ব্রুকলিন ব্রিজ পার্ক, ব্রঙ্কসের ইয়াঙ্কি স্টেডিয়াম সংলগ্ন এলাকা এবং স্টেটেন আইল্যান্ডের একটি বেসবল স্টেডিয়ামকে ঘিরে এসব আয়োজন অনুষ্ঠিত হবে।

এছাড়া নিউ জার্সির হ্যারিসনে অবস্থিত স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে আলাদা একটি ফ্যান ইভেন্ট থাকবে, যেখানে প্রবেশমূল্য ১০ ডলার নির্ধারণ করা হয়েছে।

বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তবে সেখানে যাতায়াতও ব্যয়বহুল হওয়ায় অনেক দর্শকের জন্য তা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

এই কারণে নিউইয়র্ক সিটির এই উদ্যোগকে সাধারণ দর্শকদের জন্য স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একই ধরনের ফ্যান জোন আয়োজন যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও করার পরিকল্পনা রয়েছে, যাতে বিশ্বকাপের উন্মাদনা শুধু স্টেডিয়ামে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের কাছেও পৌঁছে যায়।

সূত্রঃ ইএসপিএন



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।