Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৮, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। পাইকগাছা উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র অর্থায়নে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উক্ত বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ সময় তিনি বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নির্বাচিত মোট ২৫ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল দেওয়া হবে। এতে করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং ঝরে পড়া রোধে ইতিবাচক ভূমিকা রাখবে। উক্ত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ ও উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কার্যক্রমে মনোযোগী হওয়ার আহ্বানও জানান এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।