মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মাত্র ২৪ বছরেই জনপ্রিয় সংগীতশিল্পীর মৃত্যু

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৮, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ‘দ্য ভয়েস’-এর সাবেক প্রতিযোগী ডিলান কার্টার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত শনিবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার কলেটন কাউন্টিতে একক গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সাউথ ক্যারোলাইনা হাইওয়ে প্যাট্রোল জানায়, গাড়ি চালানোর সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়েন। পরে গাড়িটি একটি বৈদ্যুতিক খুঁটি ও বেড়ায় ধাক্কা খেয়ে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

২০২৩ সালে ‘দ্য ভয়েস’-এর ২৪তম আসরে অংশ নিয়ে কার্টার ব্যাপক পরিচিতি পান। অডিশনে হুইটনি হিউস্টনের জনপ্রিয় গান “আই লুক টু ইউ” পরিবেশন করে তিনি চার বিচারকের প্রশংসা অর্জন করেন। বিচারক রেবা ম্যাকএন্টায়ার, গ্যেন স্টেফানি, জন লেজেন্ড এবং নিয়াল হোরান—সবার চেয়ার ঘুরিয়ে দিতে সক্ষম হন তিনি। পরবর্তীতে তিনি রেবা ম্যাকএন্টায়ারকে কোচ হিসেবে বেছে নিয়ে ব্যাটল রাউন্ড পর্যন্ত অগ্রসর হন।

তার আবেগঘন পরিবেশনা বিশেষভাবে আলোচিত হয়, যেখানে তিনি তার প্রয়াত মায়ের স্মৃতির কথা তুলে ধরেন। বিচারকদের সামনে তিনি জানান, মায়ের জানাজায় এই গানটি গাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আবেগের কারণে তা শেষ করতে পারেননি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার নিজ শহর মনকস কর্নারের মেয়র থমাস হ্যামিল্টন জুনিয়র। এক শোকবার্তায় তিনি বলেন, ডিলান ছিলেন একজন প্রতিভাবান ও সদয় মানুষ, যিনি তার সংগীত দিয়ে কমিউনিটিকে আনন্দ দিয়েছেন। তার এই অকাল মৃত্যু সবার জন্য অপূরণীয় ক্ষতি।

সংগীতজীবনের পাশাপাশি কার্টার সমাজসেবামূলক কাজেও সক্রিয় ছিলেন। ২০২৪ সালে তিনি “দ্য লোকাল ভয়েস” নামে একটি অলাভজনক সংস্থা সহ-প্রতিষ্ঠা করেন, যা স্তন ক্যান্সারে আক্রান্ত নারী ও অসহায় পরিবারগুলোর সহায়তায় কাজ করে। সংগঠনটির পক্ষ থেকেও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

তার অকাল মৃত্যুতে সংগীতজগত ও স্থানীয় সম্প্রদায়ে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: ফক্স নিউজ।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});