মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

কামারখন্দে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার দুই

ঢাকা ইনফো২৪
মার্চ ১০, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের কামারখন্দে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই হবার ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। একই সাথে ছিনতাইয়ের সাথে জড়িত থাকা দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে কামারখন্দ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইজিবাইকসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

আটককৃতরা হলো- উপজেলার ঝাঐল ইউনিয়নের বেলতলা দক্ষিণপাড়া গ্রামের আবুল কালামের ছেলে মো. রাসেল মণ্ডল (২২) এবং একই গ্রামের মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে রাসেল আলী (২৮)।

মঙ্গলবার দুপুরে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) রবিউল ইসলাম জানান, ৮ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কামারখন্দ থানার ভদ্রঘাট বাজার থেকে যাত্রীবেশী তিন ছিনতাইকারী বৃদ্ধ রমজান আলীর ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া নেন।

এসময় ছিনতাইকারীরা দুইবস্তা বাঁধাকপি বাগবাড়ী (কুটিপাড়া) এলাকায় নেওয়ার কথা বলে ১৫০ টাকার ভাড়াও চুক্তি করেন। আনুমানিক সাতটার দিকে ঝাঐল ওভারব্রীজের শ্মশানঘাট এলাকায় ফাঁকা স্থানে পৌঁছলে ছিনতাইকারীরা ইজিবাইকটি থামাতে বলেন। এ সময় তাঁরা রমজান আলীর গলায় গামছা পেঁচিয়ে ধরে এবং মারধর করেন।

একপর্যায়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ব্যাটারিচালিত ইজিবাইক ও নগদ ২ হাজার ২০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন ওই বৃদ্ধকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে এ ঘটনায় থানায় মামলা হয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।