Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে অনলাইনে জুয়া খেলার সময় ৪ জন গ্রেফতার 

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৮, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচংয়ে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে জুয়ার অ্যাপস লগইন অবস্থায় থাকা চারটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) রাতে বুড়িচং থানার একটি টিম উপজেলার ৩নং বুড়িচং সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় আরাগ ব্রিজ সংলগ্ন দেলোয়ারের চা দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেখানে মোবাইল ফোন ব্যবহার করে সাইবার স্পেসে জুয়া খেলার প্রমাণ পেয়ে চারজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বুড়িচং পশ্চিম পাড়ার কিতাব আলীর বাড়ির মোঃ দেলোয়ার হোসেন (৩৮), বি-পাড়া থানার ষাইটশালা উত্তরপাড়ার বাসিন্দা বর্তমানে বুড়িচং পশ্চিম পাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী মোঃ রাসেল (২৪), পশ্চিম পাড়ার মাজু মিয়ার বাড়ির মোঃ শামীম (৩৫) এবং নোয়াপাড়ার তাজু মিয়ার বাড়ির মোঃ বিল্লাল হোসেন (৪৪)।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়ার অ্যাপস চালু অবস্থায় থাকা চারটি বিভিন্ন মডেলের স্মার্টফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।