Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৮, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

​‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’— এই শ্লোগানে পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত হয়েছে।
‎আজ ‎মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে পটুয়াখালী জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক কলাতলা মোড় হয়ে পুনরায় জেলা জজ আদালত চত্বরে এসে শেষ হয়। ‎র‍্যালিতে জেলা ও দায়রা জজ, বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, বিচারপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ​র‍্যালি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎উক্ত আলোচনা সভায় ‎জেলা সিনিয়র দায়রা জজ মো. শহিদুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ। এছাড়াও জেলা বারের পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎‎সভায় বক্তারা বলেন, দেশের অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’র মাধ্যমে কাজ করে যাচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থা বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

‎​বক্তারা আরও বলেন, অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ অজ্ঞতা বা আর্থিক অস্বচ্ছলতার কারণে আইনি সহায়তা পাওয়া থেকে বঞ্চিত হন। তাদের দোরগোড়ায় আইনগত সেবা পৌঁছে দিতেই এই দিবসের আয়োজন। সরকারি আইনি সহায়তা সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

উক্ত দিবস উপলক্ষে কোর্ট প্রাঙ্গণে বৃক্ষ রোপন ও আইনি পরামর্শের জন্য মেলা’র আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন সেবাপ্রদানকারী সংস্থার মাধ্যমে স্টলে দিনব্যাপী সাধারণ মানুষকে বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান করা হয়।

‎‎​জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি আইনি সহায়তা সম্পর্কে সাধারণ মানুষ আরও বেশি সচেতন হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।