মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যশোরে মেয়ের হাতে মা খুন, আটক মেয়ে

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৮, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

যশোরের কেশবপুরে এক মা খুন হয়েছে মেয়ের হাতে। সোমবার গভীর রাতে কেশবপুর শহরের সাহাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মরাদেহ উদ্ধারসহ ঘাতক মেয়েকে আটক করেছে।

এলাকাবাসী জানায়, কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী গৌরী রানীর (৭৫) বাড়িতে ৩/৪ দিন আগে পাশের মনিরামপুরের নাগরঘোপ এলাকার শ্বশুরবাড়ি থেকে তার মেয়ে দীপ্তি অধিকারী (৫০) বেড়াতে আসেন।

দীপ্তি অধিকারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় সোমবার রাতে বিবস্ত্র অবস্থায় বাড়ির আঙ্গিনায় চলাফেরা করছিল। আজ সকালে দীপ্তি অধিকারীকে শ্বশুরবাড়িতে নেওয়ার জন্য তার দেবর পবিত্র অধিকারী (৫৬) ওই বাড়িতে আসেন। এ সময় তিনি বাড়ির দোতালায় উঠে দেখেন তার বৌদির মা গৌরী রানী মৃত অবস্থায় পড়ে রয়েছে। এ ছাড়া দীপ্তি অধিকারী পাশেই বাথরুমে বিবস্ত্র অবস্থায় বসে আছে।

এলাকাবাসীর ধারণা, সোমবার রাতে দীপ্তি তার মায়ের সাথে থাকাকালীন সময়ে তরকারি কাটা বটির আছাড় দিয়ে তার মায়ের কপালে ও মাথার পিছনে আঘাত করলে রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। মরদেহের পাশেই বটির আছাড়ের অংশ পড়ে থাকতে দেখা যায়।

এ ব্যাপারে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারসহ ঘাতক মেয়েকে আটক করা হয়েছে। মরদেহের পাশ থেকে তরকারি কাটা বটির অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। ঘাতক দীপ্তি অধিকারী একজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});