“কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কৃষাণ- কৃষাণীদের জন্য সকাল হতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৮ এপ্রিল) সকাল হতে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণের বিষয় “উচ্চমূল্য ফসল উৎপাদন ও ব্যবস্থাপনা” এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত মোট ৩০ জন কিষাণ ও কৃষাণী অংশগ্রহণ করেন। উপজেলা কৃষি অফিস, নাগরপুর টাঙ্গাইল- এর বাস্তবায়নে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান।
কৃষি কর্মকর্তা প্রশিক্ষক হিসেবেও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, এছাড়াও প্রশিক্ষক হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার পীযূষ মন্ডল, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আলী এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রাজীব কুমার সূত্রধর। প্রশিক্ষণে উচ্চমূল্য ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগবালাই দমন, সঠিক ব্যবস্থাপনা এবং বাজারজাত করণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে অংশ গ্রহণকারী কৃষক-কৃষাণীরা এ ধরনের প্রশিক্ষণ তাদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। প্রশিক্ষকরা জানান, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
কুশল/সাএ
