Dhakainfo24
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জামিন পাননি বাংলাদেশি শিক্ষার্থী হত্যা মামলায় অভিযুক্ত হিশাম

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৯, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে হত্যার অভিযোগে গ্রেফতার হিশাম আবুঘারবেহকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) হিলসবোরো কাউন্টি আদালতের বিচারক লোগান মারফি এই আদেশ দেন। সংক্ষিপ্ত শুনানিতে অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিবেচনায় তাকে কোনো শর্তেই জামিন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, ২৭ বছর বয়সী হিশাম আবুঘারবেহকে নিহতদের পরিবারের সদস্য বা সাক্ষীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে।

এর আগে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

আদালতে জমা দেওয়া নথিতে বলা হয়, লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয় এবং তার মরদেহ উদ্ধার করা হয় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে। এ ঘটনায় তাঁর রুমমেট হিশাম আবুঘারবেহের বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি এখনো নিখোঁজ রয়েছেন। তদন্তকারীদের ধারণা, তাঁকেও হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষ আদালতে জানায়, অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ অত্যন্ত নির্মম ও সহিংস, এবং তাকে মুক্তি দিলে জননিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

হত্যার পাশাপাশি তার বিরুদ্ধে মৃতদেহ গোপন করা, প্রমাণ নষ্ট করা, অবৈধভাবে আটক রাখা ও হামলার মতো একাধিক অভিযোগও আনা হয়েছে বলে জানিয়েছে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।