Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বৃদ্ধি করা হলে সেটি আর সহ্য করা হবে না: ইরান

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩০, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ বৃদ্ধি করা হলে সেটি আর সহ্য করা হবে না। তিনি বলেছেন, যদি অবরোধের সময় বাড়ানো হয় তাহলে ইরান এর জবাব দেবে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যম আইআরআইবিকে তিনি বলেছেন, “অবরোধ যদি অব্যাহত থাকে, ইরান জবাব দেবে।”

“এমন অবরোধ কোনো কিছুই অর্জন করতে পারেনি এবং তারা এটি কার্যকরও করতে পারেনি। ভারত মহাসাগর অত্যন্ত বিস্তৃত এবং আমরা সহজেই এটি পার হতে পারব। আমরা ইতিমধ্যে এটি করেছি।”

ইরানি সামরিক এ কর্মকর্তা এমন সময় এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌ-অবরোধ বৃদ্ধির ব্যাপারে ভাবছেন।

মোহসেন রেজাই সাধারণ ইরানিদের উদ্দেশ্যে বলেছেন, সুপ্রিম লিডার মোজতবা খামেনির ব্যাপারে তারা যেন কোনো গুজবে কান না দেন। তার দাবি, মোজতবা বেশ সুস্থ আছেন। গত ২৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর মোজতবাকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়। কিন্তু গত ছয় সপ্তাহে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

মোজতবার ব্যাপারে মোহসেন রেজাই বলেছেন, “সুপ্রিম লিডার তরুণ, স্বাস্থ্যবান এবং তেজোময়। তিনি দেশের সবকিছু দেখছেন।”

গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, তাদের কাছে তথ্য আছে মোজতবা খামেনি জীবিত আছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।