Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩০, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মানচিত্র শেয়ার করেছেন, যেখানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে “স্ট্রেইট অব ট্রাম্প” বা “ট্রাম্প প্রণালি” হিসেবে উল্লেখ করা হয়েছে। এ খবর জানিয়েছে বিবিসি।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেন। মানচিত্রটিতে হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ট্রাম্পের নামে দেখানো হয়। জানা গেছে, গ্রাফিকটি মূলত IStandWithTrump47 নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রথম প্রকাশিত হয়েছিল।

এর আগে এক বক্তৃতায়ও ট্রাম্প “স্ট্রেইট” শব্দটি ব্যবহার করেছিলেন। তখন উপস্থিত শ্রোতারা হাসিতে প্রতিক্রিয়া জানালে তিনি বলেন, গণমাধ্যম হয়তো এটিকে ভুল হিসেবে দেখাতে পারে, তবে তার দাবি—তিনি খুব কমই ভুল করেন।

এই পোস্টটি এমন সময়ে এসেছে, যখন ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কয়েক মাস ধরে চলতে পারে। এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই অবরোধের লক্ষ্য হচ্ছে ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজগুলো। এর প্রভাব হিসেবে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে, যা সম্প্রতি চার বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এদিকে গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের পাকিস্তানের ইসলামাবাদে যাওয়ার কথা থাকলেও ট্রাম্প সেই সফর বাতিল করেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সব কার্ড আমাদের হাতে। ইরান যদি আলোচনা করতে চায়, তারা আমাদের কাছে আসতে পারে বা ফোন করতে পারে।

এর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে হওয়া আলোচনাও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

অন্যদিকে, তেহরান প্রস্তাব দিয়েছে যদি যুক্তরাষ্ট্র তাদের বন্দর অবরোধ তুলে নেয় এবং চলমান সংঘাতের অবসান ঘটে, তবে তারা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট এই তথ্য নিশ্চিত করেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।