Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক বিদ্যালয়ে ১ দিনের ছুটি ঘোষণার দাবি

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩০, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ২৩ মে (শনিবার) ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষকরা। শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তির সুবিধা নিশ্চিত করতে এ দাবি তোলা হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর মহাপরিচালক বরাবর আবেদন করা হয়েছে। গত বুধবার প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে চার শিক্ষক নেতা এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও অন্যান্য সরকারি দপ্তরের মতো প্রতি তিন বছর পরপর শ্রান্তি বিনোদন ভাতা নিয়মিতভাবে পাচ্ছেন না। ভ্যাকেশনাল ডিপার্টমেন্ট হওয়ায় ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার ছুটি ঠিকমতো না মেলায় তারা এ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন।

শিক্ষক নেতারা জানান, আসন্ন ঈদ-উল-আযহা-র ছুটিতেও একই পরিস্থিতি তৈরি হচ্ছে। শিশুদের শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার ক্লাস চালু থাকায় ছুটির ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৪ মে (রবিবার) থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত ১২ কর্মদিবস ঈদের ছুটি রয়েছে।

তাদের মতে, ২২ মে (শুক্রবার), ২৩ মে (শনিবার) এবং ৫ জুন (শুক্রবার) যুক্ত করা গেলে মোট ১৫ দিনের ছুটি পাওয়া সম্ভব। কিন্তু ২৩ মে শনিবার বিদ্যালয় খোলা থাকায় ছুটির এই হিসাব পূরণ হচ্ছে না, ফলে শিক্ষকরা এ বছরও শ্রান্তি বিনোদন ভাতা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন।

এ অবস্থায় শিক্ষক নেতারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ভাতা নিশ্চিত করতে ২৩ মে (শনিবার) প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা জরুরি। অন্যথায় তিন বছর অন্তর ভাতা পেতে শিক্ষকদের চার থেকে পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।