Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত নারী এমপিদের গেজেট প্রকাশ 

ঢাকা ইনফো২৪
এপ্রিল ৩০, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসি সচিবের রুটিন দায়িত্বে থাকা কেএম আলী নেওয়াজ স্বাক্ষরিত এ গেজেট জারি করা হয়।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান জানান, বিএনপি জোটে ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন ও স্বতন্ত্র একজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় বুধবার এবং পরদিন গেজেট প্রকাশ করা হল।

এখন সংরক্ষিত আসনের এসব সদস্যের শপথ আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গেজেটের কপি পাঠানো হবে বলে জানান তিনি।

বিএনপি জোটের নির্বাচিত যারা

বিএনপি জোটে নির্বাচিতদের মধ্যে দলটির নীতি নির্ধারণী স্থায়ী কমিটির সদস্য যেমন রয়েছেন, তেমনি সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতাদের স্ত্রী-কন্যা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ছাত্র সংগঠনের সাবেক নেত্রী ও অঙ্গসংগঠনের নেত্রীরাও রয়েছেন।

বিএনপি থেকে নির্বাচিতরা হলেন-সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোটের নির্বাচিত যারা

জামায়াতে ইসলামী জোটে নির্বাচিতদের মধ্যে রয়েছে জামায়াত আটজন, এনসিপির একজন, বাংলাদেশ খেলাফত মজলিসের একজন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার একজন। আরেকজন জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা।

তারা হলেন-জামায়াতের নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির মাহমুদা আলম মিতু, জাগপার তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।

১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট থাকলেও প্রতি আসনের বিপরীতে একক প্রার্থী থাকায় নির্বাচনের প্রয়োজন হয় নি; বরাবরের মতো প্রার্থিতা প্রত্যাহার সময় পার হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তারা।

৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৯ জন নির্বাচিত হলেন। বাকি একটি আসনের বিষয়ে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনে প্রার্থিতা বাতিল রয়েছে। জামায়াত জোটের প্রার্থী এনসিপির মনিরা শারমিন ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছে। আর একজন প্রার্থী এনসিপির নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র নির্ধারিত সময়ের পরে জমা দিতে যাওয়ায় রিটার্নিং অফিসার গ্রহণ না করলেও পরে আদালতের আদেশে তা নিয়ে শনিবার বাছাই করবেন রিটার্নিং অফিসার।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।