Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে ‘জিবি’ নামে চাঁদাবাজির বন্ধের দাবিতে চালকদের বিক্ষোভ

ঢাকা ইনফো২৪
মে ১, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার শাসনগাছা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কে অবৈধ ‘জিবি’ নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছেন পরিবহন চালকরা। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষুব্ধ সিএনজি চালকরা সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে ওই সড়কে এক ঘন্টা যাবত তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি তাৎক্ষণিকভাবে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করেন এবং দ্রুত হস্তক্ষেপের উদ্যোগ নেন।

পরে চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে এবং স্বস্তি ফিরে আসে সাধারণ মানুষের মাঝে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই সড়কে ‘জিবি’ নামে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে । এর প্রতিবাদেই এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তবে স্থানীয় যাত্রীদের অভিযোগ এই সড়কে প্রতিদিন সন্ধ্যার পর থেকেই অতিরিক্ত ভাড়া আদায় করে থাকেন চালকরা৷ অতিরিক্ত ভাড়া বন্ধের দাবি জানিয়েছেন সাধারণ যাত্রী রা।

ই-মেইলে ছবি আছে ০১৭৪৩৮৯৫০১৮




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।