Dhakainfo24
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের হাইফায় জ্বালানি মজুদে ইরানের হামলা

ঢাকা ইনফো২৪
মার্চ ১১, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

দখলদার ইসরায়েল-এর তেল ও গ্যাস স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া সশস্ত্র বাহিনীর হেডকোয়ার্টার-এর এক মুখপাত্র জানিয়েছেন, সর্বশেষ হামলায় ইসরায়েলের জ্বালানি অবকাঠামোকে টার্গেট করা হয়েছে।

তাদের দাবি অনুযায়ী, ইসরায়েলের হাইফা শহরে থাকা তেল ও গ্যাস শোধনাগার এবং জ্বালানি মজুদ ট্যাংক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক রাজধানী তেলআবিব-এর কাছাকাছি একটি স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ অভিযানের ৩৩তম দফায় এসব হামলা চালানো হয়। তাদের ভাষ্য, ইরানের তেল ডিপোতে হামলার জবাব হিসেবেই এই পাল্টা আঘাত হানা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সাম্প্রতিক এই হামলা জ্বালানি অবকাঠামোকে কেন্দ্র করে সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্র: আল জাজিরা।



সাজু/নিএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।