Dhakainfo24
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ফুলের দাম কমে যাওয়ায় বিপাকে চাষিরা

ঢাকা ইনফো২৪
মার্চ ১১, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় এক সময় মানুষের ভাগ্য পরিবর্তনের অন্যতম মাধ্যম ছিল ফুল চাষ। কিন্তু বর্তমানে ফুলের বাজারে দাম কমে যাওয়ায় চাষিরা পড়েছেন বিপাকে। উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে ফুল চাষ করা হয়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ফুল চাষ করে অনেকেই এক সময় গাড়ি-বাড়ির মালিক হয়েছেন। তবে বর্তমানে ফুলের বাজারে মন্দা থাকায় অনেকেই সুন্দর ফুল ফেলে দিতে বাধ্য হচ্ছেন, আবার কেউ কেউ খুব কম দামে বিক্রি করছেন। ফুলের দাম কমে যাওয়ায় অনেক চাষি আপাতত ফুল চাষ বন্ধ রাখছেন। আবার কেউ কেউ ভবিষ্যতে দাম বাড়বে এই আশায় গাছের পরিচর্যা চালিয়ে যাচ্ছেন।

বালিয়াডাঙ্গা ফুল বিপণন কেন্দ্রের ব্যবসায়ীরা জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং পবিত্র মাহে রমজানের কারণে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিয়ে ও সামাজিক আয়োজন কমে গেছে। ফলে ফুলের চাহিদাও কমেছে। তবে ব্যবসায়ীরা আশা করছেন, পবিত্র ঈদুল ফিতরের পর ফুলের বাজার আবার স্বাভাবিক হয়ে উঠবে। বর্তমানে গাঁদা ফুলের প্রতি ছোপা বিক্রি হচ্ছে মাত্র ১০০ টাকায়, যেখানে স্বাভাবিক সময়ে এর দাম ছিল ৩০০ থেকে ৫০০ টাকা। রজনীগন্ধা প্রতি পিস বিক্রি হচ্ছে ১ থেকে ৩ টাকায়, যা আগে ছিল ৮ থেকে ১০ টাকা। গোলাপ ফুলের দাম এখন ২ থেকে ৩ টাকা, যেখানে আগে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বিক্রি হতো। এছাড়া জারবেরা ফুলও বর্তমানে ২ থেকে ৩ টাকায় বিক্রি হচ্ছে, যার স্বাভাবিক মূল্য ছিল ৮ থেকে ১৫ টাকা।

ফুলের বাজারে এই বড় ধরনের মূল্য পতনের কারণে অনেক চাষি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। তারা যাতে ন্যায্য মূল্য পান এবং ফুল চাষ টিকিয়ে রাখতে পারেন, সে জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তা চেয়েছেন ফুল চাষিরা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।