শনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা ইনফো২৪
মে ২, ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফর ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো জেলাজুড়ে। ক্রীড়া, উন্নয়ন ও ঐতিহ্যের সমন্বয়ে সাজানো হয়েছে নানা আয়োজন।

শনিবার (০২ মে) জেলা স্টেডিয়ামে দেশের তরুণ প্রজন্মের জন্য বিশেষ ক্রীড়া উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট ও কাবাডিসহ মোট আটটি ডিসিপ্লিনে অংশ নেওয়ার সুযোগ পাবে তরুণরা।

সিলেটের ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন জানান, বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সফরকালে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং কান্দিগাঁও এলাকার বাসিয়া খাল খনন কাজ।

এছাড়া সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী এবং সেখানে মোনাজাতে অংশ নেবেন। দরগাহের খাদেম সামুন মাহমুদ খান বলেন, “প্রধানমন্ত্রী আসছেন—এটি আমাদের জন্য আনন্দের বিষয়। এর আগে তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এখানে এসেছিলেন।”

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনদুর্ভোগ কমিয়ে রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সফরের মাধ্যমে সিলেট থেকে ক্রীড়া উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির নতুন বার্তা আসবে বলে আশা করা হচ্ছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});