শনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সরিষাবাড়ীতে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

ঢাকা ইনফো২৪
মে ২, ২০২৬ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

“সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে জামালপুরের সরিষাবাড়ীতে পালিত হলো মহান মে দিবস। শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ আফরোজা আফসানাএর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম। সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোর্শেদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি ফয়েজুল কবীর তালুকদার শাহীন, তারাকান্দি যমুনা সার কারখানা শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় শ্রমিক নেতারা কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ন্যায্য মজুরি প্রদানের দাবি জানান। তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ নজর দেওয়া জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি বলেন, এক সময় সরিষাবাড়ীতে ২৬টি পাটকল সচল ছিল, যেখানে প্রায় ২২ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ সেই সকল পাটকল বিলুপ্ত হয়ে গেছে। শ্রমিকের ঘাম ও শ্রমই উন্নয়নের মূল চাবিকাঠি। তাদের অধিকার রক্ষা ও কর্মসংস্থান ফিরিয়ে আনতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এর আগে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ ছোট ছোট মিছিল নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের কয়েক শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন ।

অপরদিকে, সরিষাবাড়ী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ঢাকা ৫২৬১)এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের আরাকান্দি একুশে মোড়স্থ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদএর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, উপজেলা বিএনপির সহ সভাপতি চান মিয়া চানু, যুগ্ম সম্পাদক মোরশেদ আলম তালুকদার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সরিষাবাড়ী ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মৃত সাতজন শ্রমিক সদস্য দুলাল মিয়া, আব্দুস সাত্তার প্রমাণিক, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, জামাল উদ্দিন, আপেল মাহমুদ, আখতার হোসেনএর পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});