শনিবার , ২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

জুলাইয়ে পে-স্কেল কার্যকরের সম্ভাবনা, সর্বশেষ যা জানা গেল

ঢাকা ইনফো২৪
মে ২, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো (পে-স্কেল) চূড়ান্ত করতে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বেতন কমিশন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে নতুন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র জানায়, ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপেই মূল বেতন বাড়ানোর প্রস্তাব থাকতে পারে।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময় কমিশনের পক্ষ থেকে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকরের সুপারিশ করা হয়েছিল। তবে সেটি বাস্তবায়ন না হওয়ায় এখন ২০২৬-২৭ অর্থবছরের শুরু অর্থাৎ ১ জুলাইকে সম্ভাব্য কার্যকর তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গত বছরের জুলাইয়ে গঠিত ২১ সদস্যের বেতন কমিশনের কাজ ছিল নতুন পে-স্কেল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা। সেই ধারাবাহিকতায় এখন আলাদাভাবে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যারা তথ্য বিশ্লেষণ ও সুপারিশ প্রণয়নের কাজ করবে।

সরকারি সূত্রের ধারণা, কমিটির সুপারিশের ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পে-স্কেলের জন্য বিশেষ বরাদ্দ রাখা হতে পারে। চলতি বাজেটেও এ সংক্রান্ত কিছু বরাদ্দ রাখার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

এদিকে নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ১৬ মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এর সামনে বড় কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটির আহ্বায়ক আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারি কর্মচারীদের প্রত্যাশা, নতুন বেতন কাঠামো দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের মাধ্যমে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার সুযোগ তৈরি হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।