কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সকালে শহরের স্বাধীনতা বিজয়স্তম্ভ থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে জেলার ২৭টি শ্রমিক সংগঠনের প্রায় পাঁচ হাজার শ্রমিক অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে শ্রমিকেরা তাদের অধিকার ও দাবির কথা তুলে ধরেন।
পরে স্বাধীনতা বিজয়স্তম্ভ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা। সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়েতের সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা এনসিপির সভাপতি মুকুল মিয়া, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, শ্রম অধিদপ্তর রংপুর এর সহকারী আতাউর রহমান । এদিকে মহান মে দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলিতে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব, নির্বাচন কমিশনার মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, মোঃ শফিকুল ইসলাম লিটন, মোঃ নুর আলম, মোঃ দুলাল মিয়া , সাব-কমিটির সদস্য মোঃ তৌহিদ বারী, ছাইফুর রহমান, জালাল উদ্দিন, এরশাদুল হক মুনকি ও রমজান আলী, সাবেক সভাপতি
বেলাল হোসেন অংশগ্রহণ করেন। কুড়িগ্রাম বেসরকারি বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের আয়োজনে কালিবাড়ি এলাকায় মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বেসরকারি বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক শ্রী রতন কুমার ঘোষ, সহ সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক সজল, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন এবং মহান মে দিবসের বর্ণাঢ্য রেলিতে অংশ নেন কুড়িগ্রাম জেলা বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সাবেক পরিবহন শ্রমিক নেতা, আমিনুর রহমান বাচ্চু, কুড়িগ্রাম জেলা ট্রাক ট্যাংক লরি কাভার ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।