রবিবার , ৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কুমিল্লায় শ্রমিকদের হাতে বৃদ্ধা খুন, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

ঢাকা ইনফো২৪
মে ৩, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে ভাড়া করে আনা শ্রমিকরা। রোববার সকালে জেলার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সমীরণ বেগম (৬৮) ওই গ্রামের আবদুল বাতেন মোল্লার স্ত্রী। চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং পুলিশ নিহত বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল বিকেলে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার শ্রমিকের হাট থেকে ৪ জন শ্রমিক ভাড়া করে আনেন আবদুল বাতেন মোল্লা। তারা বসতঘরের মাঝের কক্ষে থাকতেন। একপাশের কক্ষে সমীরণ বেগম এবং অপর পাশের কক্ষে তার স্বামী ঘুমাতেন। শনিবার একজন শ্রমিক পালিয়ে যাওয়ায় রাতে আরও একজনকে নতুন করে ভাড়া করে আনা হয়েছিল।

নিহতের ছেলে বশির মোল্লা জানান, প্রতিদিন ভোরে মা নামাজ পড়তে ওঠেন এবং শ্রমিকরাও কাজে যায়। কিন্তু রোববার সকালে উঠে দেখা যায় শ্রমিকরা উধাও। পরে মায়ের কক্ষে গিয়ে দেখা যায় তার হাত-পা বাঁধা এবং গলায় পর্দার কাপড় পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে আছে। শ্রমিকদের নাম-পরিচয় তাদের জানা নেই, তবে তারা বাড়ি চাঁদপুর ও ঢাকা জেলায় বলে জানিয়েছিল।

সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সরকার জানান, বাতেন মোল্লা ওই এলাকার বিত্তশালী ব্যক্তি। ধারণা করা হচ্ছে, বৃদ্ধাকে হত্যার পর শ্রমিকরা ঘর থেকে নগদ প্রায় ৭০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান কাগজপত্র লুট করে পালিয়ে গেছে। চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শ্রমিকরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});