রবিবার , ৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকদের বেতন ও ঈদ ভাতার বিল সাবমিটের সময় জানাল মাউশি

ঢাকা ইনফো২৪
মে ৩, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১০ মে থেকে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত প্রায় পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর মে মাসের বেতন ও আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার বিল জমা নেওয়া শুরু হবে।

রবিবার (৩ মে) সকালে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন।

তিনি জানান, ১০ মে থেকে শুরু হয়ে ১৩ মে পর্যন্ত এ বিল জমা দেওয়ার কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ের পর আর কোনো তথ্য জমা দেওয়া যাবে না।

জানা গেছে, প্রতি মাসে প্রতিষ্ঠানপ্রধান শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করে সরকার। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরো স্বচ্ছ হচ্ছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।