রবিবার , ৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় ৫১০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

ঢাকা ইনফো২৪
মে ৩, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার পাথরঘাটায় জেলা ছাত্রদলের এক নেতার বসতঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ মে) রাত ১০টা ১৫ মিনিটের দিকে পাথরঘাটা পৌর শহরের ইমন আলী রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক ছাত্রদল নেতা হলেন পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার আনসার আলীর ছেলে মো.আরাফাত রহমান অভি। তিনি বরগুনা জেলা ছাত্রদলের সহসম্পাদক এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব।

থানা সূত্রে জানা যায়, এসআই সোহেল রানার নেতৃত্বে একটি চৌকস দল শনিবার রাতে ছাত্রদল নেতা অভির বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি থেকে ৫১০ পিস অবৈধ মাদক ইয়াবা উদ্ধার করা হয়। এর পাশাপাশি মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় আরাফাত রহমান অভির বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয় । এ সময় তার ঘর থেকে ৫১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা এবং বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।