সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আধুনিক মৌমাছি পালন কৌশল এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উল্লাপাড়া পৌর শহরের একটি হোটেলের হল রুমে এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার আগ্রহী কৃষকরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষকরা মৌমাছি পালন পদ্ধতি, আধুনিক বক্স ব্যবস্থাপনা, মৌ সংগ্রহ ও সংরক্ষণ কৌশল, রোগ-বালাই দমন এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। এছাড়া মৌচাষকে একটি লাভজনক উদ্যোক্তা উদ্যোগ হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের সিনিয়র ম্যানেজার নিবিড় কুমার শাহা, উত্তরবঙ্গের মৌমাছি সমিতির সভপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শিশির কুমার শাহা সহ আরো অনেকে।
কুশল/সাএ