মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

নাটকীয়ভাবে বাড়ল তেলের দাম

ঢাকা ইনফো২৪
মে ৫, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা সহিংস রূপ নেওয়ায় বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে।

এই সংঘাত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং তার সরাসরি প্রভাব পড়ছে জ্বালানি বাজারে।

আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নির্ধারণের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম সোমবার প্রায় ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪.৪৪ ডলারে পৌঁছায়। তবে মঙ্গলবার কিছুটা সংশোধন দেখা যায়, এবং গ্রিনিচ মান সময় রাত দুইটার দিকে দাম নেমে ১১৩.৫৪ ডলারে লেনদেন হয়।

বাজার বিশ্লেষকেরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর হামলায় ইরানের দ্রুতগামী সামরিক নৌযান ডুবে যাওয়ার ঘটনায় নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

আর এই যুদ্ধের ঝুঁকিই তেলের বাজারকে ঊর্ধ্বমুখী করে তুলছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।