মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হরমুজে ইরানের সঙ্গে সংঘর্ষ চায় না যুক্তরাষ্ট্র

ঢাকা ইনফো২৪
মে ৫, ২০২৬ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, হরমুজ প্রণালি ঘিরে ইরানের সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। তবে এই গুরুত্বপূর্ণ নৌপথে অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘অপারেশন প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি উদ্যোগ চালু করেছে, যার লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক জাহাজ চলাচলকে সুরক্ষিত রাখা। তার ভাষায়, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার প্রয়াসে যুক্তরাষ্ট্রকে ইরানের আকাশসীমা বা জলসীমায় প্রবেশ করতে হবে না।

হেগসেথ আরও বলেন, যুক্তরাষ্ট্র কোনো উত্তেজনা বা সংঘাত চায় না। ইরান প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ দাবি করলেও বাস্তবে সেই নিয়ন্ত্রণ তাদের হাতে নেই বলে মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথে স্থিতিশীলতা বজায় রাখাই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য বলেও জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

সূত্র: আল জাজিরা



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন