মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

নান্দাইলে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি কাজল গ্রেফতার

ঢাকা ইনফো২৪
মে ৫, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সংঘটিত এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি কাজল (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪, ময়মনসিংহ।

র‍্যাব-১৪ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে ঘটে যাওয়া এই ঘটনায় জড়িতদের শনাক্তে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার (৪ মে) বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে ফেনী সদর উপজেলার বিরলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় র‍্যাব-৭, ফেনী ক্যাম্পের সহায়তায় প্রধান আসামি কাজলকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নারী (২৬) গত ১৯ এপ্রিল শ্বশুর-শাশুড়ির সঙ্গে দেখা করতে বের হয়ে ভুলবশত নান্দাইল চৌরাস্তা এলাকায় পৌঁছান।

রাত সাড়ে ১১টার দিকে তিন বছরের কন্যাসন্তানকে সঙ্গে নিয়ে সেখানে অবস্থানকালে আসামি কাজল অটোরিকশাযোগে এসে তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। পরে তাকে হাওরের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে কাজলসহ আরও ৪–৫ জন ব্যক্তি পালাক্রমে ধর্ষণ করে এবং ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয়রা ভুক্তভোগী ও তার শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে ২৬ এপ্রিল নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং–২৪) দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-১৪ এর অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব-১৪ জানিয়েছে, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে তাদের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।