বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ভুয়া পুলিশ-সাংবাদিক সেজে ইজিবাইক ছিনতাই, বগুড়ায় চক্রের সর্দারসহ গ্রেফতার-৭

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরে ধর্ষণ ও অপহরণসহ পৃথক তিনটি মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকজনকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। আদালতের পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকার নিজ বাড়ি থেকে নবম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ইসলামপুর থানায় মামলা দায়ের করা হয়।
মামলায় ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি মো. শিপন, মো. ইব্রাহিম ও ইউসুফ আলীকে মৃত্যুদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের বাড়ি ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকায়।

এছাড়া একই আদালত জামালপুর সদর উপজেলার বাঁশচড়া এলাকার এক কিশোরী অপহরণ মামলায় আসামি মাহবুবুল আলম রাব্বিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করেন।
অন্যদিকে, দেওয়ানগঞ্জ উপজেলার কিশোরী লাবণ্য আক্তার ধর্ষণ মামলায় আদালত হৃদয় মিয়াকে ১০ বছরের আটকাদেশ দেন। রায় ঘোষণার সময় মোট ৪ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

The post ভুয়া পুলিশ-সাংবাদিক সেজে ইজিবাইক ছিনতাই, বগুড়ায় চক্রের সর্দারসহ গ্রেফতার-৭ appeared first on Dhaka Protidin.

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।