বৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

১৬ বছর পর পুলিশের হাতে ধরা খেলো ডাকাতি মামলার আসামী

ঢাকা ইনফো২৪
মে ৭, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দীর্ঘদিন ধরে আত্নগোপনে থাকা ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মুক্তার আলী (৪২) উপজেলার চৌদার পশ্চিম পাড়া এলাকার জনৈক আক্কাস আলীর পুত্র।

জানা গেছে, ২০১০ সালে গাজীপুরের কালিয়াকৈর থানার এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ আটক হয় মুক্তার আলী। পরবর্তীতে আদালত থেকে জামিন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন তিনি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে ফুলবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এস আই লিটনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এস আই শুভ্র সাহা ও এ এসআই শামীম মুক্তার আলীর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। মুক্তার আলী এ ঘটনা ছাড়াও একাধিক সংঘবদ্ধ অপরাধমূলক ঘটনার সাথে সম্পৃক্ত ছিল বলেও স্থানীয়দের অভিযোগ।

ফুলবাড়িয়া থানার ওসি মো. রাশেদুল হাসান বলেন, ১৬ বছর ধরে আত্নগোপনে থাকা ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মুক্তারকে চৌদার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});