শুক্রবার , ৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

পাইকগাছায় অভিনব কায়দায় দিনে দুপুরে স্বর্ণালঙ্কার চুরি

ঢাকা ইনফো২৪
মে ৮, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছায় দিনে দুপুরে অভিনব কায়দায় বসত ঘরের ডেসিন টেবিলের ড্রয়ার লোহার টায়ার লেভারের সাহায্যে ভেঙ্গে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত এক নারী চোর। চুরি হয়ে যাওয়া প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণের বর্তমান বাজার মুল্য প্রায় ৮ লক্ষ টাকা।

ঘটনাটি ঘটেছে উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাড়ইডাঙ্গা গ্রামের মৃত ফকির আলী সরদারের ছেলে মোঃ নিজাম সরদারের বাড়িতে।

এলাকাবাসী জানান, অজ্ঞাত এক নারী ০৬ মে (বুধবার) দুপুরে শাড়ি, থ্রি পিসসহ বিভিন্ন পোশাক ফেরি করে বিক্রি করার জন্য এই গ্রামে আসে। সেই পোশাক বিকিনির ফাঁকে সুযোগ বুঝে অভিনব কায়দায় এই চুরির ঘটনা ঘটিয়ে এলাকা ছেড়ে চলে যায়।

এ বিষয়ে নিজাম সরদারের স্ত্রী বলেন, আমি বুধবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যাই এবং গোসল শেষে বাড়ি ফিরে ঘরের ভিতর ঢুকে দেখি ডেসিন টেবিলের ড্রয়ার খোলা এবং নিচে একটি লোহার টায়ার লেভার পড়ে আছে। তখন আমি ড্রয়ারের ভিতরে লক্ষ্য করে দেখি সেখানে রাখা সমস্ত স্বর্ণালঙ্কার বলতে কিছুই নেই। তিনি আরও জানান, সেখানে ২টি হাতের রুলি, ২টি আংটি, ২টি কানের দুল ও ১টি গলার স্বর্ণের
চেইন মিলে মোট প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার ছিল যা সবটুকুই চুরি করে নিয়ে গেছে।
এদিকে নিজাম সরদারের বাড়ির সামনে বিশিষ্ট ব্যবসায়ী ছুরমান গাজীর বাড়ির গেটে থাকা সিসি ফুটেজ দেখে জানা যায়,
অজ্ঞাত এক নারী চোর বুধবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ঐ বাড়িতে প্রবেশ করে আবার কিছুক্ষণ পরেই বেরিয়ে এসে ইটের সলিং রাস্তা দিয়ে দ্রুত হেঁটে স্থানীয় আগড়ঘাটা বাজারের দিকে চলে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগের প্রক্রিয়া চলছিল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।