শুক্রবার , ৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

এনসিপিতে যোগ দিচ্ছেন এক হাজার গার্মেন্টস শ্রমিক

ঢাকা ইনফো২৪
মে ৮, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও পেশার তিন শতাধিক নতুন নেতাকর্মী।

শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন সদস্যদের ফুল দিয়ে দলে স্বাগত জানান। যোগদানকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের সক্রিয় কর্মী ছাড়াও চিকিৎসক, আইনজীবীসহ নানা পেশার মানুষ এবং বিপুল সংখ্যক তরুণ প্রতিনিধি রয়েছেন।

অনুষ্ঠানে দলীয় নেতারা জানান, এনসিপির প্রতি সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় খুব শীঘ্রই উত্তরার এক হাজারেরও বেশি পোশাক শ্রমিক দলটির শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’-তে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে। তারা মনে করেন, বিভিন্ন পেশাজীবী ও তরুণদের এই অংশগ্রহণ দলের সাংগঠনিক ভিতকে আরও শক্তিশালী করবে।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে এনসিপি এখন একটি আস্থার প্রতীক হয়ে উঠছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের এই ধারাবাহিক যোগদান দলটিকে আগামী দিনে রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।