শুক্রবার , ৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে আকাশসীমায় বিধিনিষেধ জারি ভারতের, ক্ষেপণাস্ত্র পরীক্ষার জল্পনা

ঢাকা ইনফো২৪
মে ৮, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গোপসাগরের ওপর আকাশসীমায় ৬ থেকে ৯ মে পর্যন্ত বিধিনিষেধ জারি করেছে ভারত। এ নিয়ে দেশটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জল্পনা তৈরি হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়, জারি করা নোটিস টু এয়ারম্যানস (নোটাম) অনুযায়ী, ওডিশা উপকূলের কাছে অবস্থিত আবদুল কালাম দ্বীপ থেকে প্রায় ৩ হাজার ৫৬০ কিলোমিটার দীর্ঘ একটি করিডরে এই বিধিনিষেধ কার্যকর থাকবে। দ্বীপটি ভারতের কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিচিত উৎক্ষেপণ কেন্দ্র।

এই পদক্ষেপের সময় নিয়েও আলোচনা তৈরি হয়েছে। কারণ, এর কয়েক দিন আগেই ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) চেয়ারম্যান সমীর ভি কামাথ জানিয়েছিলেন, ১০ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ভারতের প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৬’ পরীক্ষার জন্য সংস্থাটি প্রস্তুত এবং এখন শুধু সরকারের অনুমোদনের অপেক্ষা করছে।

তবে ভারত সরকার বা ডিআরডিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দেয়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।