রবিবার , ১০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জবিতে জামালপুর জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি গঠিত

ঢাকা ইনফো২৪
মে ১০, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

আজ শনিবার (৯ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদিত হয়েছে। ৭৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে অর্থনীতি বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী শফিকুল ইসলামকে সভাপতি ও ১৭ তম ব্যাচের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো: জুবায়ের ইসলাম রিয়নকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। ‎

‎উপদেষ্টামণ্ডলী হাসিব সরকার, মোঃ মাসুদুল ইসলাম, আহসান মল্লিক,মিয়া রাসেল, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, আল- আমিন মিয়া এবং সাবেক সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক শাকিল খান এ কমিটির অনুমোদন দেন।

সাবেক সভাপতি হারুন বলেন ,’আমি এবং আমার কমিটি যথাসাধ্য চেষ্টা করেছি ছাত্রকল্যাণ কে এগিয়ে নিতে। বেশ কয়েকটি পোগ্রামও উপহার দিয়েছি। সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করতে সকলের মতামত ও অতীত কার্যক্রমের ভিত্তিতে এই কমিটি গঠন করছি। প্রত্যাশা থাকবে নতুন নেতৃত্ব শিক্ষার্থী বান্ধব কার্যক্রম দ্বারা ক্যাম্পাসে জামালপুরের মুখ উজ্জ্বল করবে।’

‎ ‎উপদেষ্টা আহসান মল্লিক বলেন, ‘জামালপুর জেলার ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ জামালপুর এর সকল শিক্ষাথী, শিক্ষক ও সাবেক শিক্ষাথী সবাই মিলে একযুগে কাজ করে যাবো।জামালপুর জেলা ছাত্রকল্যাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত জামালপুরের সকল শিক্ষার্থীদের সাথে কাজ করে যাবে,তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবে।নবগঠিত কমিটির সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন।’ ‎ ‎

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: জুবায়ের ইসলাম রিয়ন বলেন, ‘আমি চাই এই সংগঠনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি আদর্শ ও রোল মডেল ছাত্রকল্যাণ সংগঠন হিসেবে গড়ে তুলতে। শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রম চালু, ক্যারিয়ার গাইডলাইন এবং দক্ষতা উন্নয়নমূলক ওয়ার্কশপ ও সেমিনারের আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে কাজ করবো।’ ‎

‎নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ আমার কাছে আবেগের একই সাথে দায়িত্বের একটি জায়গা। সাধারণ শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে জেলা কল্যাণকে আরও কার্যকর ও শিক্ষার্থী-বান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ঐক্য, সহযোগিতা ও শিক্ষার্থীদের কল্যাণকে প্রাধান্য দিয়েই আমরা সামনের পথ এগিয়ে নিতে চাই। ‘



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।