সোমবার , ১১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

নিজের ফাঁদে নিজেই পড়তে যাচ্ছেন ইউপি সদস্য

ঢাকা ইনফো২৪
মে ১১, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

চাল আত্মসাতের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে আদালতে মামলার মুখে পড়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য ছৈয়দ হামজা। মানহানি ও হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে ১০ কোটি টাকার ক্ষতিপূরণের দাবিতে মামলা করেছেন ভুক্তভোগী সাংবাদিক রিদুয়ানুল হক সোহাগ।

রোববার (১০ মে) উখিয়া সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক গিয়াস উদ্দিন মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকারের ত্রাণ বিতরণে অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ নিয়ে একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক রিদুয়ানুল হক সোহাগসহ চার সংবাদকর্মী। সেই প্রতিবেদন প্রকাশের পরপরই ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ঠোকেন রাজাপালং ইউপি সদস্য ছৈয়দ হামজা। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় আদালত সেই মামলা খারিজ করে দেন।

মামলার বাদী সাংবাদিক রিদুয়ানুল হক সোহাগ বলেন, ‘সত্য সংবাদ প্রকাশ করায় আমাকে সহ চার সহকর্মীর বিরুদ্ধে ছৈয়দ হামজা মিথ্যা মামলা দিয়েছিলেন। আদালত সেই মামলা খারিজ করলেও এই ঘটনায় আমরা সামাজিক ও পেশাগতভাবে মানহানির শিকার হয়েছি। ন্যায়বিচার পেতেই আদালতের দ্বারস্থ হয়েছি।’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাছির উদ্দীন বলেন, ‘আদালত মামলাটি গ্রহণ করে দাখিলকৃত নথি বিশ্লেষণের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী, আমার মক্কেল এই মামলায় ন্যায়বিচার পাবেন।’

মামলার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে ছৈয়দ হামজাকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।