সোমবার , ১১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

ঢাকা ইনফো২৪
মে ১১, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় এসকিউ গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১০ মে) রাত সোয়া আটটার দিকে উপজেলার কালার মাস্টার এলাকায় অবস্থিত এসকিউ গ্রুপের ‘বিরিকিনা’ কারখানার ষষ্ঠ তলায় একটি এয়ারকুলার থেকে আগুনের সুত্রপাত ঘটে। তবে প্রতিষ্ঠানের আধুনিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থার কারণে এ ঘটনায় কোনো শ্রমিক হতাহত হননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কারখানা ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, রাতে কারখানার ষষ্ঠ তলায় একটি এয়ারকুলারে হঠাৎ আগুন লাগে। এসময় স্প্রিংকলার ফেটে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মের শব্দে তাৎক্ষণিক শুনে কারখানার নিজস্ব প্রশিক্ষিত ফায়ার ফাইটিং টিমের সদস্যরা অগ্নিনির্বাপণ কাজ শুরু করেন এবং ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কারখানার ফায়ার ফাইটিং টিমের সংঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগদেন। ফায়ার সার্ভিস ও কারখানার নিজস্ব ফায়ার ফাইটিং টিমের প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানিয়েছেন, রাত সোয়া আটটার দিকে খবর পাওয়ার পরপরই আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং সাড়ে নয়টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে একটি এয়ারকুলার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

কারখানার হেড অব অ্যাডমিনিস্ট্রেশন লে. কর্নেল রাজিব জানান, প্রতিষ্ঠানের আধুনিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থার কারণে আগুন লাগার বিষয়টি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়েছে। নিজস্ব প্রশিক্ষিত টিমের দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। বর্তমানের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন শেষে ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ায় কোনো শ্রমিক হতাহত হননি এবং কারখানাটির বড় ধরনের কোন ক্ষয়ক্ষতিও হয়নি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।