কুমিল্লা আদালত এলাকায় একটি বাসায় চুরি করতে গিয়ে গ্রিলে আটকে যায় এক চোর। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার সকালে আদালত এলাকার পূর্ব পাশের একটি বাসায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই ব্যক্তি বাসাটির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। কিন্তু একপর্যায়ে গ্রিলের ফাঁকে তার শরীর আটকে যায় এবং সে ভেতরে ঢুকতে বা বাইরে বের হতে পারেনি। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সেখানে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রিলে আটকে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাকে আটক অবস্থায় থানায় নিয়ে যাওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।