সোমবার , ১১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

ঢাকা ইনফো২৪
মে ১১, ২০২৬ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি একজন সিরীয় নাগরিক বলে জানিয়েছে লেবাননের সংবাদমাধ্যম L’Orient Today।

সোমবার (১১ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিহতরা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে বাংলাদেশি দুই নাগরিকের নাম বা বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার চালানো এক ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে ইসরায়েলি হামলার জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সোমবারও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে সংগঠনটি।

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এরপরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হয়নি বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি হিজবুল্লাহ সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

সূত্র: L’Orient Today

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।