মঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পঞ্চগড়ের শালবাহান তেল খনি চালুর দাবিতে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
মে ১২, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান তেল খনি পুনরায় চালু, আধুনিক প্রযুক্তির মাধ্যমে জরিপ পরিচালনা এবং জাতীয় সম্পদ রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সচেতন নাগরিক কমিটির আয়োজনে সোমবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মনোয়ার হোসেন হানিফ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের সভাপতি আনোয়ারুল খায়ের, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক মানিক খান, সাংবাদিক এম এ বাসেদ, সোহরাব আলীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা জানান, ৮০’র দশকে পঞ্চগড়ের শালবাহান এলাকায় সন্ধান মেলে বৃহৎ এক তেল খনির। তেল উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু রহস্যজনকভাবে এক সপ্তাহের মধ্যেই খনিটি বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে ধোঁয়াশা আর নানা কথা ছড়িয়ে পড়ে এলাকায়। কিন্তু ৩৭ বছরেও সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি। চলমান তেল সংকটের মধ্যে নতুন করে আলোচনায় আসে এই তেল খনি।

আন্দোলনে নামেন স্থানীয়রা। তারা দ্রুত এই তেল খনি বন্ধের রহস্য উন্মোচন, পুনরায় জরিপ পরিচালনা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দাবি জানান। একই দাবিতে তারা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});