মঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে চার বছরের শিশুকে নির্যাতনের পর হত্যা, যুবক গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মে ১২, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে হত্যার অভিযোগে জাকির হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির নিহত শিশুর প্রতিবেশী ও সম্পর্কে তার চাচা।

এদিকে, জাকিরকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার শাস্তির দাবিতে রাতে নগরীর জালালাবাদ থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে মধ্যরাতে জাকিরের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী।

জানা যায়, শিশু ফাহিমাকে নানা প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের পর হত্যা করে জাকির। এ সময় জাকিরের বাড়িতে কেউ ছিলেন না। এরপর স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে ফাহিমার মরদেহ ব্যাগে ভরে রাখে সে। পরে ওড়নাসহ ফাহিমার মরদেহ বাড়ির পাশের ডোবায় ফেলে দেয়। গত শুক্রবার ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানান, মরদেহ উদ্ধারের পর নিহত ফাহিমার মা থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে অভিযুক্ত জাকিরকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।