মঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাহিদ ঝড়ে উরে গেল পাকিস্তান, জয় পেল বাংলাদেশ

ঢাকা ইনফো২৪
মে ১২, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

নাহিদ রানার দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ঢাকা টেস্টে পাকিস্তানকে ১০৫ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা। দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে এগিয়ে।

আগামী ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

টস জিতে পাকিস্তান প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি (১০১) এবং সাবেক দুই অধিনায়ক মুমিনুল হক (৯১) ও মুশফিকুর রহিমের (৭১) জোড়া ফিফটিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪১৩ রান সংগ্রহ করে।

জবাবে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে অভিষিক্ত আজান আওয়াইসের সেঞ্চুরি (১০৩), আব্দুল্লাহ ফজল (৬০), মোহাম্মদ রিজওয়ান (৫৯) ও সালমান আলি আগার ফিফটিতে ভর করে ৩৬৮ রান করে অলআউট হয়। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম নেন ২টি করে উইকেট।

প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৮৬) ও সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভের (৫৬) ফিফটিতে ভর করে ৯ উইকেট ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।ল 

আজ মঙ্গলবার টেস্টের পঞ্চম ও শেষ দিনের মধ্যাহ্ন ভোজের ঠিক আগে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়ার একিবারে শেষ মুহুর্তে ১৬৩ রানে অলআউট হয় পাকিস্তান। ১৫০ রানের জয়ে ৫ উইকেট নেন বাংলাদেশ দলের তরুণ পেসার নাহিদ রানা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।