নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা ১২০টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।
মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকার টক্কা পোল থেকে খাদ্য গুদাম এলাকা পর্যন্ত এ অভিযান চলে।
বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। রেলওয়ে পুলিশের সদস্যরাও এতে সহযোগিতা করেন।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছিল। সরকারি জায়গা উদ্ধার করতে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কুশল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।