বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হরমুজ প্রণালিতে ড্রোন, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত

ঢাকা ইনফো২৪
মে ১৩, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে একটি বহুজাতিক সামরিক মিশনে ড্রোন, টাইফুন যুদ্ধবিমান এবং রয়্যাল নেভির যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (১২ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

 

যুক্তরাজ্য প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রস্তাবিত এই মিশনে ৪০টিরও বেশি দেশের প্রতিরক্ষামন্ত্রী ও প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল বৈঠকের পর এ সিদ্ধান্ত আসে। পরিকল্পনার অংশ হিসেবে স্বয়ংক্রিয় মাইন শনাক্তকরণ ব্যবস্থা, ড্রোন প্রতিরোধ প্রযুক্তি এবং মাইন অপসারণ বিশেষজ্ঞ দল অন্তর্ভুক্ত থাকবে।

 

এই উদ্যোগ বাস্তবায়নে প্রায় ১১ কোটি ৫০ লাখ পাউন্ড (প্রায় ১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার) অর্থায়ন করা হবে। এর মধ্যে রয়্যাল নেভির মডুলার ‘বিহাইভ’ সিস্টেম এবং স্বয়ংক্রিয় ‘ক্র্যাকেন’ ড্রোন নৌযান ব্যবহারের কথা রয়েছে, যা সমুদ্রপথে হুমকি শনাক্ত ও প্রতিক্রিয়ায় সক্ষম।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ডেস্ট্রয়ার শ্রেণির যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন ইতোমধ্যে অতিরিক্ত প্রস্তুতি ও প্রশিক্ষণ শেষে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। এর উন্নত ‘সি ভাইপার’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভবিষ্যৎ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

এছাড়া অঞ্চলে অবস্থানরত ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানগুলোকে কৌশলগত জলপথে আকাশ টহলের জন্য প্রস্তুত রাখা হবে।

 

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও বাণিজ্যিক জাহাজ চলাচলের আস্থা ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার মতে, এটি একটি প্রতিরক্ষামূলক ও আন্তর্জাতিক সহযোগিতামূলক মিশন।

 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে এই অভিযান সক্রিয় করা হবে। বর্তমানে হাজারেরও বেশি ব্রিটিশ সেনা মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থান করছে, যাদের মধ্যে ড্রোন প্রতিরক্ষা দল ও দ্রুতগতির জেট স্কোয়াড্রনও রয়েছে।

 




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।