বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ঢাকা ইনফো২৪
মে ১৩, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’ এ প্রতিপাদ্যে বরিশালে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বুধবার বেলা ১১টায় বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের কমপ্লেক্স ভবনের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অবহেলা না করে পরম যত্নে গড়ে তুললে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। অনেক চাহিদাসম্পন্ন শিশু এখন নিজের দৈনন্দিন কাজ নিজে করার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কর্মকাণ্ডে অসাধারণ মেধার পরিচয় দিচ্ছে। তাই প্রতিবন্ধকতাকে সীমাবদ্ধতা না ভেবে সঠিক পরিচর্যার মাধ্যমে তাদের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের লালন-পালন অত্যন্ত ধৈর্য, দায়িত্ববোধ ও পারিবারিক সহযোগিতার বিষয়। তাদের দেখাশোনায় পরিবারের সবাইকে একসঙ্গে কাজ করতে হয়। তবে এসব শিশু সমাজ বা পরিবারের জন্য কোনো বোঝা নয়, বরং মূল্যবান সম্পদ। যথাযথ পরিচর্যা, ভালোবাসা ও সহানুভূতি পেলে তারা সমাজে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাজ্জাদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জী বিশেষ অতিথির বক্তব্য দেন।

এসময় বরিশাল নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের সহকারী পরিচালক মো. লিটন, ফিজিও কনসালটেন্ট সাইফুল ইসলাম সালোকী, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা উম্মে কুলসুম, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুম মুনির টিটুসহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, প্রতিবন্ধী শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি ৪জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাতে ‘সুবর্ণ নাগরিক কার্ড’ তুলে দেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।