বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাটে টানা বর্ষণে প্লাবিত নিম্নাঞ্চল

ঢাকা ইনফো২৪
মে ১৩, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের হালুয়াঘাটে টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। হালুয়াঘাট পৌর শহর ও উপজেলার মোট ১২টি ইউনিয়নের মধ্যে বেশীরভাগ ইউনিয়ন নিচু।

সরেজমিন দেখা যায়, উজান থেকে নেমে আসা ভারতীয় মেঘালয়ের পাহাড়ি ঢলে হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া, সদর ও গাজিরভিটা ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি মেনেং ও বোরাঘাট নদীর বিভিন্ন স্থানে পাড় ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় বাড়িঘর, রাস্তা এবং বিস্তীর্ণ বোরো ধানের ক্ষেত তলিয়ে গেছে।

দুই দিনের টানা বৃষ্টি ও হঠাৎ পানি বৃদ্ধির কারণে অনেক কৃষক পাকা ও আধাপাকা ধান ঘরে তুলতে পারেননি।

প্লাবিত এলাকার মধ্যে রয়েছে ভুবনকুড়া ইউনিয়নের মাজরাকুড়া, কুমারগাতী, মহিষলেটি, আচকিপাড়া, তেলিখালী ও কড়ইতলী, গাজিরভিটা ইউনিয়নের বোয়ালমারা, ডুমনীকুড়া, সূর্যপুর, সুমনিয়াপাড়া ও কাতলমারী, সদর ইউনিয়নের গোবরাকুড়া, মনিকুড়া, রাংরাপাড়া ও কালিয়ানীকান্দাসহ আরো কয়েকটি গ্রাম।

আকষ্মিক বন্যায় কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে । তলিয়ে গেছে বোরো ফসল, সবজি খেত ও মাছের ঘের । টানা বর্ষনে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ।

হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, আমরা সকাল থেকে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। কয়েকটি রাস্তা ও কৃষকদের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তালিকা করছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।