বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

হালুয়াঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ

ঢাকা ইনফো২৪
মে ১৪, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্টার্ট ফান্ড বাংলাদেশ এর কারিগরি সহায়তায় কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের বাস্তবায়নে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মানবিক সহায়তা প্রকল্পের আওতায় হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের ২০০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে গাজিরভিটা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মিস রোজি রংমা,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবিএম লুৎফুর রহমান নয়ন, রেভা: ফা: খ্রিষ্ট রাজা,কর্মসূচি কর্মকর্তা বুলবুল মানখিন, গাজিরভিটা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: নুরুল ইসলাম,সেলিনা খাতুন।

এছাড়াও বক্তব্য রাখেন মি. সনদ দ্রং, কমিউনিটি এনগেজমেন্ট অফিসার, মিস মুক্তি রুরাম,কমিউনিটি ফ্যাসিলিটেটর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাস হালুয়াঘাট উপজেলার জুনিয়র কর্মসূচি কর্মকর্তা সুরঞ্জন রাকসাম।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।