বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করেছে ৩০টিরও বেশি জাহাজ। যার মধ্যে চীনা মালিকানাধীন জাহাজও রয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
আইআরজিসি জানায়, জাহাজগুলো ইরানের ব্যবস্থাপনা প্রোটোকল মেনেই হরমুজ প্রণালি অতিক্রম করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দাবি, মার্কিন অবরোধের জেরে তারা এ পর্যন্ত ৭০টি জাহজকে ভিন্ন পথে যেতে বাধ্য করেছে। আচল করেছে আরও ৪টি জাহাজ।
এদিকে বেইজিংয়ে ট্রাম্প ও শি’র বৈঠকে ইরান যুদ্ধ ও হরমুজ অবরোধ ইস্যুতে আলোচনার সম্ভাবনা রয়েছে। কারণ তেহরানের তেল ও গ্যাসের সবচেয়ে বড় গ্রাহক চীন।
এরই মধ্যে অবাধ জ্বালানির সরবরাহের জন্যে হরমুজ প্রণালী অবশ্যই উন্মুক্ত রাখতে হবে বলে একমত হয়েছেন, এ দুই নেতা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি, হরমুজ প্রণালীর সামরিকীকরণ ও টোল ব্যবস্থার বিপক্ষে অবস্থান করছে চীন।