শুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

একযোগে এনসিপির ২২ নেতার পদত্যাগ

ঢাকা ইনফো২৪
মে ১৫, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

পদ বাণিজ্য, চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি ও মামলা বাণিজ্যের অভিযোগ এনে এবং ত্যাগীদের অবমূল্যায়নের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে একযোগে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।  

বৃহস্পতিবার (১৪ মে) মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কমিটি ঘোষণার পরদিনই শুক্রবার (১৫ মে) সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বর্তমান কমিটির দফতর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ।

পদত্যাগী নেতাদের অভিযোগ, কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। পাশাপাশি কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টাকার বিনিময়ে পদ বাণিজ্য, নারী কেলেঙ্কারি ও মামলা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের মতো গুরুতর অভিযোগ তুলেছেন তারা।

পদত্যাগী দফতর সম্পাদক রাফসান জানি রিয়াজ বলেন, ‘দলের জন্য যারা নিবেদিতপ্রাণ ও ত্যাগী, তাদের মূল্যায়ন করা হয়নি। আমরা এই কমিটির পুনর্মূল্যায়ন চাই। আমরা কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামকে বিষয়টি জানাব।’

কমিটির পদত্যাগী সহসাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ বলেন, ‘আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা থেকে আমরা এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক কমিটি গঠন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে আমরা হতাশ। রাজনৈতিক সংগঠনে দুর্নীতি ও ব্যক্তিস্বার্থের চর্চা গ্রহণযোগ্য নয়।’ ভবিষ্যতেও তারা জনস্বার্থ, ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে কাজ করবেন বলে জানান।

পদত্যাগীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহসাংগঠনিক সম্পাদক ও সদস্য রয়েছেন। তারা হলেন:

যুগ্ম আহ্বায়ক: সৈয়দ এহছানুল হক ও কামরুল কায়েস।
যুগ্ম সদস্যসচিব: মো. সোহরাব চৌধুরী, হামিদুল ইসলাম, বদিউল আলম, মোহাম্মদ সরোয়ার আলম ও ইকবাল মাসুদ।
সিনিয়র সাংগঠনিক সম্পাদক: রকিবুল ইসলাম।
সহসাংগঠনিক সম্পাদক: ডা. মাহতাব উদ্দিন আহমদ, হুজ্জাতুল ইসলাম সাঈদ, সাদমানুর রহমান চৌধুরী, সুফি মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ কারিওল মাওলা, মোহাম্মদ আকরাম হোসেন, মোশাররফ হোসেন রবিন, নুরুল আবছার সাইবান ও মোস্তফা রাশেদ আজগর।
দফতর সম্পাদক: মোহাম্মদ রাফসান জানি রিয়াজ।
সমাজকল্যাণ সম্পাদক: আলহাজ মো. নুরুদ্দীন।
সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক: মোহাম্মদ বেলাল হোসেন।
সদস্য: মো. ওমর সাঈদ ও তাহজীব চৌধুরী।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।