শুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ইরানকে পরমাণু ইস্যুতে ছাড় দিতে রাজি ট্রাম্প

ঢাকা ইনফো২৪
মে ১৫, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত রাখতে রাজি হয়, তবে তিনি সেটি মেনে নেবেন। শুক্রবার দ্য টাইমস অব ইসরায়েল–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “২০ বছর যথেষ্ট। তবে ইরানের পক্ষ থেকে দেওয়া নিশ্চয়তা হতে হবে বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য।”

এর আগে ট্রাম্প একাধিকবার দাবি করেছিলেন, ইরানকে স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধে সম্মত হতে হবে। তার ভাষায়, তিনি ভবিষ্যতের কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এই সংকট রেখে যেতে চান না।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানে কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে। এতে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতার সম্ভাবনাও বেড়েছে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ওয়াশিংটনের আন্তরিকতা ও উদ্দেশ্য নিয়ে তেহরানের সন্দেহ এখনো কাটেনি। তার মতে, দুই দেশের আলোচনায় সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের গভীর অবিশ্বাস।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরাঘচি বলেন, আমরা তাদের (যুক্তরাষ্ট্রের) আন্তরিকতা নিয়ে সন্দিহান। তবে যেই মুহূর্তে আমরা অনুভব করব যে তারা সত্যিই সিরিয়াস এবং একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তির জন্য প্রস্তুত, তখন অবশ্যই আমরা আলোচনা এগিয়ে নেব।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।