শনিবার , ১৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর দুমকিতে খাল খনন কাজে বাধা দেওয়ার অভিযোগ

ঢাকা ইনফো২৪
মে ১৬, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচির সিদ্ধান্ত নেন। কৃষি সহায়ক এ কর্মযজ্ঞের প্রায় জায়গাতেই কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে কতিপয় ভূমিদস্যুদের কারণে।

তেমনি পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন পরবদীর চিংগড়িয়া খাল খনন কাজে বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে।

পটুয়াখালীর দুমকীতে কতিপয় ভূমিদস্যুদের বাধার মুখে বন্ধ রয়েছে পানি উন্নয়ন বোর্ডের খাল খনন প্রকল্পের কাজ। উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি এলাকায় চিংগুরিয়া খালের একাংশ নারায়ণ ডাক্তারের এর বাড়ির সামনে থেকে উত্তরে প্রায় ১ কিলোমিটার অংশের কাজ শেষ হলেও স্থানীয় কিছু ভূমিদস্যুদের হুমকি-ধামকির কারণে থমকে গেছে খনন কার্যক্রম। এতে প্রায় এক হাজার বিঘা জমিতে জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাল খনন কাজে বাধা প্রদানকারীদের মধ্যে রয়েছেন বেল্লাল মৃধা পিতা: মৃত খালেক মৃধা, মো. রাকিব গাজী পিতা: সলেমান গাজী, সলেমান গাজী , পিতা: মৃত তনু গাজী, সেলিম গাজী পিতা: মৃত তনু গাজী, জলিল গাজী, পিতা: মৃত তনু গাজী, আব্দুল জব্বার গাজী পিতা: হায়দার গাজী ওরফে হায়দার চৌকিদার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য পায়তারা করছে বলে জানাযায়।

সরেজমিনে জানাযায় খালের মধ্যের জমির মালিকানা দাবি করেন সলেমান গাজী।তিনি বলেন ১৫ আগে জমি কিনে এখানে বাড়ি করেছি। বিএস রেকর্ড অনুযায়ী এ জমির মালিকানা আমার। বাড়ির পাশে আমরার কেনা জমি থেকে কাউকে খাল কাটতে দিবো না। এলাকা বাসির সাথে কথা বলে জানা সোলায়মান গাজীর দাবি করা জায়গা ১৫ বছর আগেও খাল ছিল। সাঁকো পার হয়ে এপার ওপার যাতায়াত করত মানুষজন।পরে আস্তে আস্তে বালি দিয়ে ভরাট করে এখন রেকর্ডিং এর সম্পত্তি হিসেবে দাবি করেন। গ্রামের বাসিন্দা কালাম মৃধা বলেন আমারা ছোটবেলা থেকে দেখেছি নারায়ন ডাক্তারের বাড়ির সামনের অংশের রাস্তার পূর্বপাশ দিয়ে চিংগড়িয়া খাল বহহমান ছিল। আরেক বাসিন্দা মো: দুলাল মিয়া বলেন আমরা বর্তমানে যে রাস্তা দিয়ে যাতায়াত করি তার পূর্বপাশ দিয়ে দিয়া খাল রহমান ছিল। নাম প্রকাশ না করার শর্তে একাধিক গ্রামবাসী জানায় বর্তমান যে রাস্তাটি আছে তার পূর্ব পাশ দিয়ে খাল ছিল যা ছোট হয়ে নামমাত্র রয়েছে । আমরা রাস্তা থেকে পূর্ব দিকে যাওয়ার জন্য সাকো ব্যবহার করতাম।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষিজমির জলাবদ্ধতা নিরসন ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায়
পানি উন্নয়ন বোর্ড এ খাল খনন প্রকল্প বাস্তবায়ন করছে।সরেজিন খাল ও সিএস ম্যাপ জাচাই করে খালের স্কীম তৈরি করা হয়েছে।

এবিষয়ে জানতে প্রকল্প দেখাশুনার দায়িত্বে থাকা ম্যানেজার রিয়াজ উদ্দিন বলেন, “প্রায় দুই মাস আগে ঢাকা থেকে টাস্কফোর্স এসে রাস্তার পূর্ব পাশ দিয়ে খাল খননের নির্দেশনা সীমানা দিয়ে যায়। সে অনুযায়ী স্থানীয়দের গাছপালা কেটে সরিয়ে নিতে বলা হলে তারা খালের নকশার জায়গার গাছপালা কেটে বিক্রি করে পরিষ্কারও করে দেয় । কিন্তু খনন কাজে নামার পর খালের মুখ খনন করে সামনের দিকে অগ্রসর হতেই খনন কাজে বাধা দেয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে ঠিকাদার মিলন হোসেন বলেন,পানি উন্নয়ন বোর্ডের নকসা অনুযায়ী “খননের নোটিশ দেওয়ার পর স্থানীয়রা গাছগাছালি কেটে পরিষ্কার করে। কিন্তু এক্সকাভেটর নামানোর পর কতিপয় ব্যক্তি দাবি করছে, খালের জমির ওপর দিয়ে রাস্তা গেছে।এজমি আমার এই অজুহাতে এখন খাল খনন করতে দিচ্ছে না।”

এ বিষয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, “এসএ রেকর্ডে এখানে বড় একটি খাল থাকলেও বিএস জরিপে চিকন একটি হালটের পূর্ব পাশে খাল রেকর্ড হয়। পরে এলজিইডি ওই অংশের ওপর দিয়ে পিচঢালা সড়ক নির্মাণ করে। পানি উন্নয়ন বোর্ড রাস্তার পূর্ব পাশ দিয়ে খনন কাজ শুরু করলে স্থানীয় কিছু লোক বাধা দেয়।”

স্থানীয় সাবেক ইউপি সদস্য সত্তার মৃধা বলেন, “স্থানীয়দের সামান্য ক্ষতিপূরণ দিয়ে বাকি কাজ শেষ করা গেলে পাকা সড়কটিও রক্ষা পাবে, আবার এলাকাবাসীও উপকৃত হবে। জনস্বার্থে বর্ষা মৌসুমের আগেই এ প্রকল্পের কাজ শেষ করা জরুরি।”

উল্লেখ্য, কৃষকদের ভাগ্যোন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে সরকার সারা দেশে খাল খননের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।