রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চীনের উপহার ডাস্টবিনে ফেলে তীব্র সমালোচনার মুখে যুক্তরাষ্ট্র

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

ছবি: জি নিউজ থেকে সংগৃহীত

ছবি: জি নিউজ থেকে সংগৃহীত

নিরাপত্তা শঙ্কার কারণে যুক্তরাষ্ট্রে ফেরার আগে চীনা কর্মকর্তাদের দেওয়া উপহার সামগ্রী ফেলে দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বেইজিং ত্যাগের মুহূর্তে হোয়াইট হাউসের কর্মকর্তারা এসব সামগ্রী বিমানবন্দরের ডাস্টবিনে ফেলে দেন বলে জানা গেছে। খবর ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমসের। আর এখন ছড়িয়ে পড়ার পর বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং ছাড়ার সময় চীনের দেওয়া কোনো উপহার সঙ্গে নেয়নি। বরং সফরের সময় পাওয়া সব চীনা সামগ্রী বিমানেই ওঠার আগে ফেলে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ মে) ট্রাম্প ও তার টিম এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে চীনা কর্মকর্তাদের দেওয়া বার্নার ফোন, পরিচয়পত্র, ব্যাজ, প্রেস আমন্ত্রণপত্র এবং বিভিন্ন স্মারক ডাস্টবিনে ফেলে দেয়। কারণ হিসেবে তারা বলছে নিরাপত্তা শঙ্কা।

নিউইয়র্ক পোস্টের হোয়াইট হাউস সংবাদদাতা এমিলি গডিন জানান, নিরাপত্তাজনিত কারণে চীনা উৎসের কোনো জিনিস বিমানটিতে নেওয়ার অনুমতি ছিল না। বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করে হোয়াইট হাউস নিরাপত্তা বিভাগ ও সিক্রেট সার্ভিস।

তিনি সামাজিক মাধ্যমে লেখেন, চীনা কর্মকর্তাদের দেওয়া সব জিনিস সংগ্রহ করে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগেই ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। চীনের কোনো জিনিস বিমানে নেওয়া হয়নি।

মার্কিন গণমাধ্যম বলছে, সম্ভাব্য নজরদারি বা ট্র্যাকিং ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে গুপ্তচরবৃত্তি ও সাইবার নিরাপত্তা ইস্যুতে উত্তেজনা রয়েছে।

ওয়াশিংটনে ফেরার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরাও তাদের ওপর ব্যাপকভাবে গুপ্তচরবৃত্তি করি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});